প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

১২ অক্টোবর ২০২৪, ১১:০৩:৫৯

ছবি: সংগৃহীত

নোয়াখালী হাতিয়ায় মা ইলিশ রক্ষায় ২১ দিনের জন্য মাছ ধরার ওপর দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে সরকারের দেওয়া এই আদেশ বাস্তবায়ন হচ্ছে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত।এ সময় সমুদ্রে ও নদীতে সকল ধরনের মাছ শিকার, মজুত ও পরিবহন দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে।

উপজেলা মৎস্য অফিস জানায়, প্রতিবছর এই সময় হলে সরকার ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এই সময় মা ইলিশ ছোট নদীতে এসে ডিম ছাড়ে। সরকার এই বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন। এ সময় আইন শৃংখলা বাহিনী নদীতে ও সাগরে পাহারায় থাকবে।

হাতিয়া সূর্যমূখী ঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন জানান, হাতিয়াতে ২০টি ঘাটে প্রায় ২ লাখ মানুষ এই পেশার সাথে জড়িত। এদের মধ্যে কেউ ট্রলার মালিক কেউ মাছ ব্যবসায়ী ও কেউ আছেন ঘাট শ্রমিক হিসাবে। এদের সবার জীবিকা নির্বাহ হয় নদীর মাছ শিকার করে। নদীতে মাছ পাওয়া না গেলে এদের সবাইকে অনাহারে অর্ধাহারে থাকতে হয়। প্রতি বছরের মত এবারও জেলেরা সরকারের এই আদেশ পালন করবে। ইতোমধ্যে অনেকে ঘাটে জাল নৌকা নিরাপদভাবে বেঁধে রাখছে।

সূর্যমূখী ঘাটের এমভি মায়ের দোয়া ট্রলারের মাঝি নুরুল ইসলাম জানান, শুক্রবার সকালে সাগর থেকে মাছ শিকার করে ঘাটে ফিরে এসেছেন। আগামী ২১ দিন ঘাটে থাকতে হবে। এজন্য ট্রলারের ১৮ মাঝি মাল্লা সবাইকে হিসাব বুঝিয়ে দিয়েছেন। ট্রলারটি পাহারায় দুজন থাকবেন। অন্য মাঝি মাল্লারা বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য