প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

বিএনপির নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

১১ অক্টোবর ২০২৪, ৪:৫৭:৫৩

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের পর দলের নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (১১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনে বহু মানুষ প্রাণ হারিয়েছে। নিজ দেশেই বিএনপি নেতাকর্মীরা শরণার্থীতে পরিণত হয়েছিল। নিপীড়নের চাপে জর্জরিত হয়ে নেতাকর্মীরা যখন অসহায় অবস্থায় ছিল, তখন অনেকে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শান্তি-স্বস্তিতে জীবনযাপন করেছেন। দুঃসময়ে অনেকের খবর ছিল না। এখন ফিরে এসে খবরদারি করছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। এদের কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না। জনপ্রশাসন, পুলিশ ও মিডিয়া হাউজকে টার্গেট করে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য