প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৯ অক্টোবর ২০২৪, ৮:০৩:৪৪

ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ভারত। লাল বলের ক্রিকেটকে পাত্তা না দেওয়ায় রঙিন পোশাকেও রঙ ছড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের উপেক্ষা করেছিল সূর্যকুমার যাদবের দল। তাই সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ রয়েছে ভারতের।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলাম বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য