প্রচ্ছদ / অর্থ ও বাণিজ্য / বিস্তারিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
৯ অক্টোবর ২০২৪, ৭:২৩:১৯
ছবি: সংগৃহীত
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ৫১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম। সভাটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার (০৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মেজর (অবঃ) ডাঃ মোঃ রেজাউল হক, মাকসুদা বেগম, মোঃ মোরশেদ আলম খন্দকার এবং মোঃ আনোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ নাজমুল আহসান এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৫ - Developed by RL IT BD



























মন্তব্য