সাধারণ ছুটিতেও খোলা থাকবে ব্যাংকের কিছু শাখা
ফাইল ছবি
আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশব্যাপী সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এদিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তাই ব্যাংকও বন্ধ।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে ১০ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে আগামী ১০ অক্টোবর বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ বিশেষ ব্যবস্থায় সার্বক্ষণিকভাবে খোলা থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য