প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলেই মুক্ত পরিবেশে কথা বলতে পারছি: ড. মঈন খান

৮ অক্টোবর ২০২৪, ১০:৩৮:২৬

ছবি: সংগৃহিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলেই মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের (আইডিএইচআর) উদ্যোগে ‘অন্তর্বর্তী সরকারের দুই মাস’-শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, গত দুই মাস আগে ড. ইউনূস বলেছিলেন, কমিশনগুলোকে তিন মাস সময় দেয়া হবে। নির্বাচন ও সরকার একসঙ্গে চলবে। ভিন্নমত সরকারের কানে পৌঁছেছে। তাই তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে। সরকার যে কাজগুলো করছে, তা জনগণের মতামত নিয়ে করবে।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গণহত্যায় জড়িতদের বিচার অবশ্যই করতে হবে। তবে এ বিষয়ে সরকারের ভূমিকা বা আচরণ যা দেখছি তা অনেকটাই ঢিলেঢালা। ড. ইউনূসের মতো গুণী মানুষের কাছে এ জাতি আরও ভালো কিছু আশা করে। তাকে দেশের প্রতি আরও নজর দিতে হবে। কারণ সরকারের অবস্থান যদি এমন ঢিলেঢালা অবস্থায় থাকে, তবে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে।’

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য