প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

মন্ত্রিপরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ

৮ অক্টোবর ২০২৪, ৭:৪৫:৩৭

ছবি : সংগৃহীত

চুক্তিতে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পেয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। তাকে চুক্তিতে দুই বছরের জন্য এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছিল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য