প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রায়গঞ্জে বজ্রপাতে মারা গেল ৩ গরু

৮ অক্টোবর ২০২৪, ৬:৩১:৫৮

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে এক পরিবারের তিনটি গরুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের কৃষক সাজা সেখের একটি ও তার দুই ছেলের দুটি গাভি বাড়ির পাশের রাস্তায় ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে আসা হয়। পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর ১টার দিকে বজ্রপাত শুরু হলে গরু তিনটি ঘটনাস্থলেই মারা যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়ালী-উল-ইসলাম গণমাধ্যমকে বলেন, বজ্রপাতে তিনটি গাভির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে রাখা যাবে না বলে তিনি জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য