প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রেস্টুরেন্টে আগুন, প্রাণ গেল ৩ জনের

৬ অক্টোবর ২০২৪, ১২:১৩:১৪

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় ঘরোয়া নামে একটি রেস্টুরেন্টে আগুন লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, কেরানীগঞ্জের রামেরকান্দায় একটি রেস্টুরেন্টে লাগা আগুনে দগ্ধ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। রেস্টুরেন্টে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

জানা গেছে, রেস্টুরেন্টে লাগা আগুন এক পর্যায়ে পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য