মালিকের পর বিপিএল ছাড়লেন ইব্রাহিম জাদরানও
ছবি: সংগৃহীত
চলমান বিপিএলের দশম আসরে আর খেলবেন না ফরচুন বরিশালের পাকিস্তানী অলরাউন্ডার শোয়েব মালিক। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে। বিপিএলের ঢাকা পর্ব শেষ করে দুবাই যান মালিক। সিলেট পর্বে দলের সাথে যোগ দেয়ার কথা ছিলো তার। কিন্তু চলতি বিপিএলে মালিক আর খেলবেন না বলে নিশ্চিত করেছে বরিশাল।
এদিকে বরিশালের আরেক বিদেশি ক্রিকেটার আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকেও আর দেখা যাবে না।
শোয়েব মালিক মূলত পারিবারিক কারণেই চলে গেছেন বলে জানা গেছে। ২৩ জানুয়ারি রাতেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান।
এদিকে শোয়েব মালিকের জায়গায় বরিশালে যোগ দিচ্ছেন আরেক পাক ক্রিকেটার আহমেদ শেহজাদ। এ ছাড়া ক্যারিবিয়ান ক্রিকেটার কাইল মায়ার্সকেও আনতে যাচ্ছে বরিশাল। দ্রতই যোগ দেবেন দলে।
উল্লেখ্য, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও ফের বিয়ে করা ইস্যুতে কদিন ধরেই আলোচনায় আছেন শোয়েব মালিক। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগমুহূর্তে জানিয়েছিলেন তৃতীয় বিয়ের খবর। পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের পর সমালোচনার মুখেও পড়েছেন তিনি। এসবের মাঝেই বিপিএলে তিন ম্যাচ খেলেও বলার মতো কিছু করতে পারেননি তিনি।
ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সর্বসাকল্যে রান করেছেন ২৯। প্রথম ম্যাচে ১৭ করার পর, বাকি দুই ম্যাচে করেছেন ৫ ও ৭ রান। এ ছাড়া হাত ঘুরিয়ে এই তিন ম্যাচে তিনি পেয়েছেন একটি উইকেট। অন্যদিকে বরিশালের আরেক খেলোয়াড় আফগান ওপেনার ইব্রাহিম জাদরানও দল ছেড়েছেন তবে তার দল ছাড়ার কারণ জাতীয় দলের দায়িত্ব।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য