প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

কাল সকালের মধ্যে ঝরতে পারে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা

৪ অক্টোবর ২০২৪, ১১:০১:৩৫

ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে আগামীকাল শনিবার সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার দেওয়া আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল ৯টার মধ্যে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) অতি ভারী (৮৯ মিলিমিটারা) বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য