প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

“সাত কলেজের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২০ অক্টোবর “

৩ অক্টোবর ২০২৪, ১১:২৫:২২

আকরাম হোসেন, ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশের সুযোগ পেতে যাচ্ছে।

২৩-২৪ শিক্ষাবর্ষে সাত কলেজের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয় গত ২৫ এপ্রিল। তবে দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে ফলাফল প্রকাশে বিলম্ব ঘটে। জুলাই মাসের রাজনৈতিক উত্তাপ ও সামাজিক বিপ্লবের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল হাতে পেতে দেরি করে। এই পরিস্থিতি শিক্ষার্থীদের মাঝে হতাশা ও উদ্বেগ তৈরি করেছিল। তবে অবশেষে গত মাসে সব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

ফলাফল প্রকাশের পর সাত কলেজের ওয়েবসাইটে পর্যায়ক্রমে ভর্তি কার্যক্রম শুরু হয়। স্ব-শরীরের ভর্তি প্রক্রিয়া শুরু হবার সম্ভাব্য তারিখ ৬ -৯ আগষ্টের মধ্যে এছাড়া নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয় ২০ অক্টোবর। ঢাকা কলেজ এবং তিতুমীর কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের অফিশিয়াল পেজের মাধ্যমে ২০ আগস্টে শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। উভয় কলেজের অধ্যক্ষরা শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাসে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য