সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান, এমডিএস ও ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান মো. নাজমুস সায়াদাত, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান এ এ এম হাবিবুর রহমান, ট্রেড ফাইন্যান্স ডিভিশনের প্রধান আবু রুশদ ইফতেখারুল হক, হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মো. শাহরিয়ার খান, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শোয়েবসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জ যুক্ত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, ‘সাময়িক তারল্য ব্যবস্থাপনায় যে অসুবিধা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিশ্চয়তার মাধ্যমে সে সমস্যা থেকে শিগগিরই আমাদের উত্তরণ ঘটবে। আশা করি গ্রাহকরা তাদের চাহিদামতো লেনদেন করতে পারবেন।’
গ্রাহকদের তাদের আমানত নিয়ে আতঙ্কিত না হয়ে ব্যাংকের প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান তিনি। পাশাপাশি সোশ্যাল ইসলামী ব্যাংক খুব শিগগিরই স্বাভাবিক লেনদেনে ফিরে আসছে উল্লেখ করে তিনি গ্রাহকদের চাহিদামতো লেনদেন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘গ্রাহকদের আরেকটু ধৈর্য ধরে ব্যাংকের পাশে থাকার এবং নির্দ্বিধায় আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে লেনদেন করার আহ্বান জানাই।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য