শরীয়তপুরে বালুভর্তি বলগেটের ধাক্কায় ভেঙ্গে পড়েছে নির্মাণাধীন সেতু
ছবি: সংগৃহীত
শরীয়তপুরে নরিয়াতে বালু ভর্তি বলগেটের ধাক্কায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন একটি ফুট বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। এঘটনায় বলগেটসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। স্থানীয়রা বুধবার (২ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ ৭ বছর যাবত কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন রয়েছে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। গত বছর ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা থাকলেও জনসাধারণের হাঁটার সড়ক স্বাভাবিক রাখতে নদীর উপর নির্মাণ করা হচ্ছিল একটি বেইলি সেতু। বুধবার সকাল ৯ টার দিকে একটি বালুভর্তি বলগেট ফুট বেইলি সেতুর নীচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারের সাথে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পরে। এসময় সেতুর উপরে কাজ করা অবস্থায় এক নির্মাণ শ্রমিক আহত হয়।
পরে স্থানীয়রা বলগেটের চালক মো. হাসান হাওলাদার ( ৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামে দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। হয়েছে। বলগেটটি ও জব্দ করেছে পুলিশ।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবির হোসেন বলেন, কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন বেইলি সেতুর সঙ্গে বলগেটের ধাক্কা দেওয়ার স্থানীয় উত্তেজিত জনতা আমাদের থানায় দিয়ে গেছে।আপাতত আমরা দুই দুইজনকে নিরাপদে রেখেছি।এটাতো অন্য বিষয়, এটা ইউএনও স্যারের ব্যাপার, কন্ট্রাকটরের ব্যাপার। এনারা যদি তাদের উপর আইনগত ব্যবস্থার নেওয়ার বিষয়ে আমাদের বলে তখন আমরা ব্যবস্থা নিবো।আর না হলে আমাদের কিছু করণীয় নাই।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য