ইবির লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নোমান, সম্পাদক সম্পদ
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফাইমুন নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মোকসেতুর রহমান সম্পদ মনোনীত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিক এবং সভাপতি শাহরিয়ার বিন সিফাত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান প্রামানিক সাগর, সাংগঠনিক সম্পাদক ফাইজুলবারী ফুয়াদ, দপ্তর সম্পাদক আবু জাহিদ তানভীর এবং অর্থ সম্পাদক মোঃ মাহিউল ইসলাম।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য