জেনেভা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩৪
২৯ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪১:৩৬
ছবি- সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিপুল মাদক ও অস্ত্রসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
খুদে বার্তায় বলা হয়, শনিবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব-২ এবং যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনজন নারী মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে বিপুল দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক জব্দ করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৫ - Developed by RL IT BD



























মন্তব্য