রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণের দাবি
ছবি: সংগৃহীত
এবার দেশের বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং উচ্চ আদালতে নিয়োগ পাওয়া দলীয় বিচারপতিদের অপসারণসহ ১৭ দফা দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। একইসঙ্গে নির্বাচন কমিশন, দুদক, মানবাধিকার কমিশন, পুলিশ বিভাগ সংস্কারসহ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার দাবিও জানিয়েছেন তারা। শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। এসময় মহাসচিব তুসার রেহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মেজর (অব.) মো. মফিজুল হক সরকার বলেন, বাংলাদেশের মানুষ তুলনামূলক স্বদেশী শাসকদের দ্বারাই বেশি নির্যাতিত, শোষিত ও বঞ্চনার শিকার হয়েছে। স্বদেশের শাসকরা রাজনীতি ও সেবকের ভূমিকায় এসে স্বৈরাচারী আচরণ করেছে। আর ২০০৮ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এসে তারা জনগণের সেবক না হয়ে স্বৈরশাসক, ফ্যাসিস্ট হিসেবে কাজ শুরু করেছে।
পরে আওয়ামী লীগ ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে তিনটি কলঙ্কিত নির্বাচন করেছে। এখন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এমন অবস্থায় জনকল্যাণধর্মী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৭ দফা দাবি তৈরি করেছি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য