সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘর। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রফিক মাতুব্বর ও আজিজ মোল্যার লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, ইটপাটকেল, ঢাল, সুরকি নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে নগরকান্দা-সালথা সার্কেল সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সাকিল বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য