মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১:১৬:১১
ফাইল ছবি
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৬ সালে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সদস্যসচিব করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৫ - Developed by RL IT BD


























মন্তব্য