রোমাঞ্চকর জয়ে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ছবি সংগৃহীত
লা লিগার চলতি মৌসুমের শুরুতে কয়েকটি ম্যাচে ধাক্কা খেলেও ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত পারফরম্যান্স করে টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের সপ্তম ম্যাচে আলাভেসকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ভিনি-রদ্রিগোরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র ১ মিনিটে লিড নেয় রিয়াল। ফেডেরিকো ভালভার্দে লম্বা পাস দেন ভিনিসিয়ুস জুনিয়রকে। বাঁ-পাশ দিয়ে বল নিয়ে ঢুকে ডিফেন্ডার লুকাস ভ্যাসকুয়েজকে পাস দেন ভিনি। ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকেই শট করে আলাভাসের জাল কাঁপান ভ্যাসকুয়েজ।
২২ মিনিটে আলাভাসের জালে বল পাঠান এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। কিন্তু ম্যাচের ৪০তম মিনিটে সেই আক্ষেপ মেটান এমবাপ্পে। জুড বেলিংহ্যামের সঙ্গে ওয়ান-টু পাস নিয়ে ভেতরে ঢুকে দারুণ ফিনিশিং দেন তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতির পর তৃতীয় মিনিটে আবারও জালে বল জড়িয়ে জয়ের পথে এগিয়ে যায় রেয়াল। ভাসকেসের পাস ধরে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে গোলটি করেন রদ্রিগো। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি। আসরে তার গোলসংখ্যা তিনটি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য