প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

২০ লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারি আটক

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩:৪৬

ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার দেশি চোলাই মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। জয়পুরহাট আর্মি ক্যাম্পে থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জয়পুরহাট সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবের জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে ওই অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী এলাকা থেকে ২০ লিটার চোলাই মদসহ আটককৃতরা হচ্ছেন পালি আদিবাসী গ্রামের দিলীপ সিংয়ের স্ত্রী স্বরসতি সিং (২৪) জগেন সিংয়ের স্ত্রী লক্ষী সিং (৬০) চকমোহন গ্রামের ভুটারো পাহানের ছেলে রিতেন পাহান (৩৫) নাটোরে বরাইগ্রাম উপজেলার আটঘরিয়া গ্রামের ইশ্বর চন্দ্র দাসের ছেলে উত্তম দাস ( ৩০)।

তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাতেই জয়পুরহাট থানায় সোপর্দ করা হয় বলে জানানো হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য