আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
তিশা জানান, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিওগ্রাম করতে। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে তার। বর্তমানে নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।
স্ট্যাটাসে নিউরো আইসিইউর সামনে তোলা একটি ছবি প্রকাশ করলেও কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই নির্মাতা, সে বিষয়ে কিছু জানাননি তিশা।

এদিকে জনপ্রিয় এই পরিচালকের অসুস্থতার খবরে ভক্তরাও দুশ্চিন্তা প্রকাশ করেছেন। একইসঙ্গে তার সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। প্রথমবারের মতো নির্মাণের পাশাপাশি সেটিতে অভিনয়ও করেন তিনি। যেখানে তার সঙ্গে দেখা মিলেছে নুসরাত ইমরোজ তিশার।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য