হাসপাতালে অসুস্থ মান্নাকে দেখতে গেলেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে মান্নাকে দেখতে যান তিনি।
এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম ছাড়াও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনসহ বিএসএমএমইউর উপ-রেজিষ্ট্রার ডাক্তার আবু মোহাম্মদ আহসান ফিরোজ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান মান্না। রোববার (২২ সেপ্টেম্বর) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুকে ব্যথা অনুভব করায় শনিবার মধ্যরাতে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হন। ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য