প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আফরোফা ইমদাদ
২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০:৩৭
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোফা ইমদাদ। তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন সদস্য। রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য অধিদপ্তরের এই সিনিয়র তথ্য অফিসারকে (গ্রেড-৬) প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা যতদিন এ পদে থাকবেন অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আফরোফা ইমদাদ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৫ - Developed by RL IT BD



























মন্তব্য