প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

রংপুরে বাস ট্রলি সংঘর্ষে নিহত ২ শ্রমিক, আহত ৫

২২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৯:০৯

ছবি: সংগৃহীত

রংপুরে বাস ও ইট ভাঙ্গা ট্রলির সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত  হয়েছে। (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকার ফিলিং স্টেশনের সামনে রংপুর ঢাকা মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর চারঘাটের হলিদাগাজী জায়গীর পাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। তারা দুইজনই ইটভাঙা শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ট্রলিটি বড়দরগা হাইওয়ে থানায় হেফাজতে রয়েছে বলেও জানায় পুলিশ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য