প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

২১ সেপ্টেম্বর ২০২৪, ৩:৩১:২৫

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম(৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে নিজ বাড়ির সামনে চারা ক্ষেতে বজ্রাঘাতে আক্রান্ত হন। তিনি ঐ গ্রামের মৃত সলতু মিয়ার ছেলে।

ইউনিয়ন সদস্য কালাম হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,বাড়ির সামনে চারা ক্ষেতে তিনি লাকড়ি শুকাতে দিয়েছিলেন। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলে তিনি লাকড়ি গুলো আনতে গেলে ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। হঠাৎ করেই বজ্রপাত শরীরে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা জান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জানিয়েছেন বজ্রপাতে নিহত কৃষককে আর্থিক সহায়তা করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য