চকবাজারের সোলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ড
২০ জানুয়ারি ২০২৪, ১১:১১:২৭
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় সোলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ড হয়েছে। আজ শনিবার সকাল ৮টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ছয়টি ইউনিটের চেষ্টায় ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, সোলায়মান টাওয়ারের নিচতলার দুটি দোকানে আগুন লাগার খবর পেয়ে লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার থেকে তাদের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য