দেশের বাজারে আইটেল এস ২৩+
১৬ জানুয়ারি ২০২৪, ৫:০১:২৯
আইটেল উন্মোচন করলো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইটেল এস ২৩+। ফোনটিতে রয়েছে, ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড স্ক্রিন। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিসপ্লে প্রটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৫।
ফোনটিতে আরও রয়েছে, ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮জিবি র্যাম, টি৬১৬ প্রসেসর, ১৮ ওয়াট ফাস্ট চার্জার ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।
আইটেল এস ২৩+ এর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে, ৩২ মেগাপিক্সেল এআই সেলফি এবং ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের হাই ডেফিনিশন ক্যামেরা।
আইটেল এস ২৩+ বাংলাদেশের সকল আইটেল ব্র্যান্ড আউটলেট এবং রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৫ - Developed by RL IT BD



























মন্তব্য