প্রচ্ছদ / অর্থ ও বাণিজ্য / বিস্তারিত
রাতারাতি সব সংকট দূর করা যাবে না: অর্থমন্ত্রী
১৪ জানুয়ারি ২০২৪, ১:৩১:৫৫
ছবি: সংগৃহীত
অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে তা সমাধান করতে হবে। রাতারাতি সব সংকট দূর করা যাবে না নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম দিন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থমন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সন্ময়ক করে কাজ করবো। রাতারাতি সব কিছু ঠিক করা যাবে না।
তিনি বলেন, অর্থ পাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কি করা যায়! অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দিন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য