বিয়েবাড়িতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে নিহত ১৩, আহত ১৫
ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশে বিয়েবাড়ি যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এ ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও ১৫ জন। স্থানীয় সময় রোববার রাত আটটার দিকে মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে একটি ট্রাক্টর উলটে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা প্রত্যেকের রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথা ও বুকে গুরুত্বর আঘাত পাওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজগড় জেলার কালেক্টর হর্ষ দীক্ষিত।
গাজায় আগ্রাসন, ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপেগাজায় আগ্রাসন, ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপে
পুলিশ জানায়, রাজগড় জেলার পিপলোড়ি গ্রামের কাছে উলটে যায় ট্রাক্টরটি। সম্ভবত ওই ট্রাক্টরটিতে ৩০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। অনুমান করা হচ্ছে, ধারণক্ষমতার বেশি যাত্রী থাকায় সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। যদিও কয়েকজন যাত্রীর অভিযোগ চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন।
একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতরা সবাই কুলামপুরে একটি বিয়ে বাড়িতে যোগদানের জন্য প্রতিবেশী রাজস্থানের মতিপুরা গ্রাম থেকে এসেছিল।
কালেক্টর এবং এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য